চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন। প্রশাসন ও চাকসু সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর প্রায় ১৬ ইঞ্চি পানি জমেছে। এর আগে রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হলেও অতিরিক্ত পানি থাকায় শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, ‘এখন মূল সমস্যা হচ্ছে পানি। এ কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। আজ শাটল চলার কোনো সম্ভাবনা দেখছি না। আগামীকাল পানি কমলে চলাচল শুরু হতে পারে। তবে পানি নেমে যাওয়ার পরও রেল কর্তৃপক্ষ রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।’ চাকসুর সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান বলেন,  ‘গাছ পড়ে যাওয়া ও অতিরিক্ত পানির কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। গাছ সরানোর কাজ শেষ হয়েছে। তবে মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর এখনও প্রায় ১৬ ইঞ্চি পানি রয়েছে।’ তিনি বলেন, ‘রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি প্রায় ৪ ইঞ্চিতে নেমে না আসা

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

প্রশাসন ও চাকসু সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর প্রায় ১৬ ইঞ্চি পানি জমেছে। এর আগে রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হলেও অতিরিক্ত পানি থাকায় শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, ‘এখন মূল সমস্যা হচ্ছে পানি। এ কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। আজ শাটল চলার কোনো সম্ভাবনা দেখছি না। আগামীকাল পানি কমলে চলাচল শুরু হতে পারে। তবে পানি নেমে যাওয়ার পরও রেল কর্তৃপক্ষ রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।’

চাকসুর সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান বলেন,  ‘গাছ পড়ে যাওয়া ও অতিরিক্ত পানির কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। গাছ সরানোর কাজ শেষ হয়েছে। তবে মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর এখনও প্রায় ১৬ ইঞ্চি পানি রয়েছে।’

তিনি বলেন, ‘রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি প্রায় ৪ ইঞ্চিতে নেমে না আসা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। রাতের শাটল চলবে কি না, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যাবে। আজ সকাল সাড়ে ১০টার পর ক্যাম্পাস থেকে আর কোনো শাটল ছেড়ে যায়নি। সকালে শুধু একটি শাটল ক্যাম্পাসে এসেছে।’  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow