চমকে গেলেন রাশমিকা-বিজয়
দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। সব জল্পনার অবসান ঘটিয়ে সদ্য বিয়ে করলেন তারা। বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসলেন সদ্যবিবাহিত এই তারকা জুটি। সাথে নিজেরাও চমকে গেলেন। সম্প্রতি প্রযোজনা সংস্থা থেকে ঘোষণা দেওয়া হয়েছে এ জুটির নতুন সিনেমা ‘রণবালি’র। প্রকাশ করা হয় পোস্টার। যেখানে রণবালি ও জয়াম্মা চরিত্র দুটির ঝলক দেখা যায়। সঙ্গে প্রযোজনা সংস্থা থেকে একটি বার্তাও দেওয়া হয়। পোস্টার প্রকাশ করে লেখা হয়, এই চমকে দর্শক আবারও প্রেমে পড়বেন এই জুটির। জানা যায়, সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন। ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় বিজয়কে দেখা যাবে এক ভিন্ন রূপে। সম্প্রতি প্রকাশিত ঝলক এরই মধ্যে বেশ আলোচনায় রয়েছে। গা ছমছমে আবহ, আবেগঘন গল্প ও শক্তিশালী পটভূমি সংগীত—সব মিলিয়ে ‘রণবালি’ প্রতিশোধ, সত্য আর বিদ্রোহের এক বৃহৎ ক্যানভাসের ইঙ্গিত দিচ্ছে। সিনেমাতে নায়িকার ভূমিকায় রয়েছেন রাশমিকা। আন্তর্জাতিক অভিনেতা আর্নল্ড ভসলুর উপস্থিতি সিনেমার পরিসর আরও বাড়িয়েছে। ‘রণবালি’ দিয়ে
দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। সব জল্পনার অবসান ঘটিয়ে সদ্য বিয়ে করলেন তারা। বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসলেন সদ্যবিবাহিত এই তারকা জুটি। সাথে নিজেরাও চমকে গেলেন। সম্প্রতি প্রযোজনা সংস্থা থেকে ঘোষণা দেওয়া হয়েছে এ জুটির নতুন সিনেমা ‘রণবালি’র। প্রকাশ করা হয় পোস্টার। যেখানে রণবালি ও জয়াম্মা চরিত্র দুটির ঝলক দেখা যায়। সঙ্গে প্রযোজনা সংস্থা থেকে একটি বার্তাও দেওয়া হয়। পোস্টার প্রকাশ করে লেখা হয়, এই চমকে দর্শক আবারও প্রেমে পড়বেন এই জুটির। জানা যায়, সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন।
ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় বিজয়কে দেখা যাবে এক ভিন্ন রূপে। সম্প্রতি প্রকাশিত ঝলক এরই মধ্যে বেশ আলোচনায় রয়েছে। গা ছমছমে আবহ, আবেগঘন গল্প ও শক্তিশালী পটভূমি সংগীত—সব মিলিয়ে ‘রণবালি’ প্রতিশোধ, সত্য আর বিদ্রোহের এক বৃহৎ ক্যানভাসের ইঙ্গিত দিচ্ছে। সিনেমাতে নায়িকার ভূমিকায় রয়েছেন রাশমিকা। আন্তর্জাতিক অভিনেতা আর্নল্ড ভসলুর উপস্থিতি সিনেমার পরিসর আরও বাড়িয়েছে।
‘রণবালি’ দিয়ে রাশমিকা-বিজয়ের তৃতীয়বার পর্দায় জুটি বাঁধা; এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। পরিচালক রাহুল সাংকৃত্যায়নের সঙ্গে বিজয়ের পুনর্মিলনও ঘটছে। তাদের আগের কাজ ছিল ‘ট্যাক্সিওয়ালা’। সিনেমার চমকের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি।
২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল একটি হোটেলে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। ভোরের শান্ত আবহে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। তেলেগু রীতি অনুযায়ী প্রথমে গণেশপূজা ও পূর্বপুরুষদের স্মরণ করে মঙ্গলাচরণ করা হয়। এরপর অগ্নিকে সাক্ষী রেখে সম্পন্ন হয় ‘সপ্তপদী’—সাতটি প্রতীকী পদক্ষেপ, যা দাম্পত্য জীবনের সাতটি অঙ্গীকারের প্রতীক। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে কনে-বর অগ্নি প্রদক্ষিণ করেন। মালাবদল, কন্যাদান ও আশীর্বাদের মধ্য দিয়ে সম্পন্ন হয় সকালের পর্ব। ঐতিহ্য অনুযায়ী পরিবার-পরিজনের প্রবীণ সদস্যরা নবদম্পতির কপালে কুমকুম ও হলুদ ছুঁইয়ে আশীর্বাদ জানান। বিকেলে আয়োজন করা হয় কোডাভা রীতি অনুযায়ী দ্বিতীয় পর্ব। কর্ণাটকের কোডাগু অঞ্চলের এই ঐতিহ্যে পোশাক, সংগীত ও আচার-অনুষ্ঠানে থাকে আলাদা বৈশিষ্ট্য। কনের পারিবারিক শিকড়কে সম্মান জানিয়ে এই পর্ব রাখা হয়। কোডাভা সংস্কৃতিতে পারিবারিক প্রবীণদের উপস্থিতি ও আশীর্বাদ বিশেষ গুরুত্ব পায়। সে অনুযায়ী দুই পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের কেন্দ্র করেই সম্পন্ন হয় অনুষ্ঠান।
What's Your Reaction?