চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ উপলক্ষে চরমোনাই পীরের বাসায় প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে এসময় দুই নেতা আলোচনা করেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরমোনাই পীরের বাসায় পৌঁছান তারেক রহমান। এরপর রাত প্রায় ৮টার দিকে সেখান থেকে বের হন।   আরও পড়ুনচরমোনাই পীরের বাসায় তারেক রহমান শফিকুর রহমানের বাসায় তারেক রহমান  নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষস্থানীয় নেতারা। তারেক রহমানের সঙ্গে

চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ উপলক্ষে চরমোনাই পীরের বাসায় প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে এসময় দুই নেতা আলোচনা করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চরমোনাই পীরের বাসায় পৌঁছান তারেক রহমান। এরপর রাত প্রায় ৮টার দিকে সেখান থেকে বের হন।  

আরও পড়ুন
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান 
শফিকুর রহমানের বাসায় তারেক রহমান 

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষস্থানীয় নেতারা। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।  

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow