চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে প্রবীণ অভিনেতা সোহেল রানা বলেছেন, তিনি কখনোই ব্যক্তি, প্যানেল বা তারকাখ্যাতি দেখে ভোট দেন না। বরং চলচ্চিত্রের স্বার্থে যে নেতৃত্ব সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে, তাদেরই সমর্থন করেন। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সোহেল রানা বলেন, ‘আজকের দিনটা তো ভালো লাগারই কথা। এবারই শুধু নয়, প্রতিবারই যারা নির্বাচন করে, দুই প্যানেলই আমার কাছে আসে। সবাই দোয়া চায়। আমি সবাইকে বলি, শুধু দোয়া চাইলেই হবে না। যদি আমাকে ভোট দিতে হয়, তাহলে আমাকে ভাবতে হবে। তোমরা নামগুলো দিয়ে যাও, আমি দেখি।’ তিনি বলেন, ‘এখানে কে কোন প্যানেল করল বা কে বড় স্টার, সেটা বড় কথা নয়। আমি দেখব, সংগঠনটা কে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। চলচ্চিত্র জগতের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানের দায়িত্ব কে নিতে পারবে—সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ভোট দেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘চোখ বন্ধ করে ভোট দেওয়া ঠিক নয়। আমি সবকি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে প্রবীণ অভিনেতা সোহেল রানা বলেছেন, তিনি কখনোই ব্যক্তি, প্যানেল বা তারকাখ্যাতি দেখে ভোট দেন না। বরং চলচ্চিত্রের স্বার্থে যে নেতৃত্ব সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে, তাদেরই সমর্থন করেন। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সোহেল রানা বলেন, ‘আজকের দিনটা তো ভালো লাগারই কথা। এবারই শুধু নয়, প্রতিবারই যারা নির্বাচন করে, দুই প্যানেলই আমার কাছে আসে। সবাই দোয়া চায়। আমি সবাইকে বলি, শুধু দোয়া চাইলেই হবে না। যদি আমাকে ভোট দিতে হয়, তাহলে আমাকে ভাবতে হবে। তোমরা নামগুলো দিয়ে যাও, আমি দেখি।’
তিনি বলেন, ‘এখানে কে কোন প্যানেল করল বা কে বড় স্টার, সেটা বড় কথা নয়। আমি দেখব, সংগঠনটা কে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। চলচ্চিত্র জগতের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানের দায়িত্ব কে নিতে পারবে—সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ভোট দেওয়ার ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘চোখ বন্ধ করে ভোট দেওয়া ঠিক নয়। আমি সবকিছুর ঊর্ধ্বে থেকে চেষ্টা করি, চলচ্চিত্র জগতের জন্য যার মাধ্যমে সবচেয়ে বেশি মঙ্গল হবে, তাকেই ভোট দিতে।’
সোহেল রানার এই বক্তব্যে ব্যক্তি বা প্যানেলের চেয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্বই উঠে এসেছে। তার মতে, শিল্পী সমিতির নেতৃত্বে এমন ব্যক্তিদের আসা প্রয়োজন, যারা শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পের বিদ্যমান সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
What's Your Reaction?