চলছে গাড়ি রিকুইজিশন, খরচ বহনের নিশ্চয়তা পাচ্ছেন না মালিক

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় সব কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশাল এ কর্মযজ্ঞের শেষ নামাতে প্রচুর সংখ্যক গাড়ি প্রয়োজন হয়, যা রিকুইজিশনের মাধ্যমে সংগ্রহ করে প্রশাসন। রিকুইজিশন শুরু হলেও চালকের বেতন, তেলসহ আনুষঙ্গিক খরচ কে বহন করবে সে নিশ্চয়তা পাচ্ছেন না মালিকরা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় তিন হাজার একশ কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে ইসি। তবে অভিযোগ রয়েছে, নির্বাচনের কাজে ব্যবহারের জন্য ৬৪ জেলাতেই গাড়ি সংগ্রহ বা রিকুইজিশন করছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু রিকুইজিশন করা গাড়িগুলোর মালিকের দৈনিক আয়, চালক ও কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা দিচ্ছে না তারা। পুলিশ শুধু প্রতিটি গাড়ির চালককে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিচ্ছে। এতে অন্তত ৪০ কোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন পরিবহন মালিকেরা। এর প্রতিকার চেয়ে ইসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে ইসির সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে যাবতীয় খরচ বহনে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। সেখান থেকে বাস ভাড়াসহ পরিবহন শ্রম

চলছে গাড়ি রিকুইজিশন, খরচ বহনের নিশ্চয়তা পাচ্ছেন না মালিক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow