চলছে বিশ্বকাপ ফুটবল, ফেসবুকে বাড়ছে উন্মাদনা
জাঁকজমক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপ ফুটবলের। বল গড়িয়েছে মাঠে। আগে থেকেই নেটিজেনরা প্রিয় দলের বন্দনায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ জন্ম দিচ্ছেন হাস্যরসের। সেসব আবার ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। দিনদিন যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে বাড়ছে উন্মাদনা। অণু তারেক প্রিয় দলকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘প্রত্যেকবার বিশ্বকাপে একটা দল থাকে, যারা অন্তত একটা শক্তিশালী দলকে আটকে দেয়। এমনকি আউট করে দেয়! দলটার নাম মেক্সিকো। এই নিয়ে তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে এবং এবারই প্রথম অন্যদেশের সাথে। মেক্সিকো অত্যন্ত ভালো করুক। সকল সমর্থন মেক্সিকোর জন্য থাকলো। রঙচঙে পোশাক পরা মেক্সিকোর এই বিখ্যাত গোলকিপারের নাম মনে আছে?’ উন্মাদনার মঞ্চে পিছিয়ে নেই তারকারাও। তারাও প্রিয় দলের জার্সি পরে ছবি তুলে পোস্ট করছেন নিজের আইডিতে। কেউ কেউ লিখছেন, ‘পাশে আছি, থাকবো।’ আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনা মো. মেহেদী হাসান কৌতুক করে লিখেছেন, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল কত গোল খাবে, সঠিক সংখ্যা কমেন্টে লিখতে পারলেই মোবাইল রিচার্জ পেয়ে যাবেন।’ মঈনুল ইসলাম লিখেছেন, ‘আর্জেন্টিনার অবস্থা এখ
জাঁকজমক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপ ফুটবলের। বল গড়িয়েছে মাঠে। আগে থেকেই নেটিজেনরা প্রিয় দলের বন্দনায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ জন্ম দিচ্ছেন হাস্যরসের। সেসব আবার ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। দিনদিন যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে বাড়ছে উন্মাদনা।
অণু তারেক প্রিয় দলকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘প্রত্যেকবার বিশ্বকাপে একটা দল থাকে, যারা অন্তত একটা শক্তিশালী দলকে আটকে দেয়। এমনকি আউট করে দেয়! দলটার নাম মেক্সিকো। এই নিয়ে তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে এবং এবারই প্রথম অন্যদেশের সাথে। মেক্সিকো অত্যন্ত ভালো করুক। সকল সমর্থন মেক্সিকোর জন্য থাকলো। রঙচঙে পোশাক পরা মেক্সিকোর এই বিখ্যাত গোলকিপারের নাম মনে আছে?’
উন্মাদনার মঞ্চে পিছিয়ে নেই তারকারাও। তারাও প্রিয় দলের জার্সি পরে ছবি তুলে পোস্ট করছেন নিজের আইডিতে। কেউ কেউ লিখছেন, ‘পাশে আছি, থাকবো।’

সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনা
মো. মেহেদী হাসান কৌতুক করে লিখেছেন, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল কত গোল খাবে, সঠিক সংখ্যা কমেন্টে লিখতে পারলেই মোবাইল রিচার্জ পেয়ে যাবেন।’
মঈনুল ইসলাম লিখেছেন, ‘আর্জেন্টিনার অবস্থা এখনো এতটা খারাপ হয়নি যে, সমর্থকদের ব্রাজিলে আশ্রয় নিতে হবে। যারা আজ নতুন করে ব্রাজিলপ্রেম দেখাচ্ছেন, তারা আসলে দীর্ঘদিন আর্জেন্টিনার সাফল্যের আড়ালে লুকিয়ে ছিলেন। সুযোগ বুঝে এখন বেরিয়ে এসে নিজেদের আসল পরিচয় প্রকাশ করছেন।’
আহমেদ ইশতিয়াক প্রতিপক্ষের সমালোচনার জবাবে লিখেছেন, ‘হ, জন্মের পর আমি ব্রাজিলরে বিশ্বকাপ নিতে দেখছি। ২০০২ সালে আমি ফাইভে পড়ি।’
এসইউ
What's Your Reaction?