চলতি মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় অটোফাইন চালু: হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি
চলতি মাসের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা (অটোফাইন) কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ। তিনি বলেন, সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমিল্লা রিজিয়ন পরিদর্শনকালে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে নিমসার বাজারের যানজট নিরসনে জেলা প্রশাসন, পুলিশ, এলজিইডি (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় অংশ নেন অ্যাডিশনাল আইজি। সভায় মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজট কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভার আগে ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে তিনি নিমসার বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মহাসড়কের বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যান চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্ত
চলতি মাসের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা (অটোফাইন) কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।
তিনি বলেন, সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) কুমিল্লা রিজিয়ন পরিদর্শনকালে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এর আগে দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে নিমসার বাজারের যানজট নিরসনে জেলা প্রশাসন, পুলিশ, এলজিইডি (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় অংশ নেন অ্যাডিশনাল আইজি। সভায় মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজট কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার আগে ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার পথে তিনি নিমসার বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মহাসড়কের বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যান চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে কুমিল্লা সার্কিট হাউজে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাডিশনাল আইজি বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সদস্যদের পরিমিতিবোধ, পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
বিকেলে একই স্থানে কুমিল্লার পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং যাত্রীসেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (পূর্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম (পিপিএম), কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি তারিক লতিফ, হাইওয়ে সার্কেল কুমিল্লার সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীসহ কুমিল্লা রিজিয়নের আওতাধীন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?