চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী  ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাত দিনে এসব ফ্লাইট বাতিল করা হয়। আজও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়। শুক্রবার (আজ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী  ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সাত দিনে এসব ফ্লাইট বাতিল করা হয়। আজও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়।

শুক্রবার (আজ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow