চলনবিলে প্রশাসনের অভিযান, অর্ধশতাধিক অবৈধ চায়না জাল জব্দ
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় বর্ষার নতুন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে অসাধু মৎস্য শিকারীরা। মা মাছ ও পোনা মাছ রক্ষা এবং চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৪ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করার ফলে মা মাছ ও পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়, যা চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ খন্দকারসহ সংশ
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় বর্ষার নতুন পানি প্রবেশের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে অসাধু মৎস্য শিকারীরা। মা মাছ ও পোনা মাছ রক্ষা এবং চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ( ৪ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করার ফলে মা মাছ ও পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়, যা চলনবিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ খন্দকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?