চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীদের চিৎকার-ছোটাছুটি

পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়। পরে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে আসার পর ক্ষতিগ্রস্ত বগি ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে সরিয়ে ফেলা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম। তিনি জানান, যেকোনো সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি আমার জানা নেই। এটি বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে। ট্রেনে থাকা আব্দুল হামিদ নামে এক যাত্রী জানান, ঢাকা থেকে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বগিতে থাকা যাত্রীরা সবাই চিৎকার ও ছোটাছুটি শুরু করে। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা আগুন নেভান। আসাদুল ইসলা

চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীদের চিৎকার-ছোটাছুটি

পাবনার ঈশ্বরদীর মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

পরে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে আসার পর ক্ষতিগ্রস্ত বগি ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে সরিয়ে ফেলা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম। তিনি জানান, যেকোনো সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি আমার জানা নেই। এটি বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

ট্রেনে থাকা আব্দুল হামিদ নামে এক যাত্রী জানান, ঢাকা থেকে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বগিতে থাকা যাত্রীরা সবাই চিৎকার ও ছোটাছুটি শুরু করে। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা আগুন নেভান।

আসাদুল ইসলাম নামে আরেক যাত্রী জানান, পুরোনো বৈদ্যুতিক তারের সমস্যার কারণে আগুনের ঘটনা ঘটে। তবে আগুনে বগি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। যে অংশে আগুন লেগেছিল সেটুকু ক্ষতিগ্রস্ত হয়। কোনো যাত্রী আহতের ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জাগো নিউজকে জানান, একটি ট্রেনের বগিতে সমস্যা হয়েছিল শুনেছি। পরে তা সমাধান করা হয়েছে। কী সমস্যা হয়েছিল তা এখনো বিস্তারিত শোনা হয়নি।

এ ব্যাপারে জানতে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেখ মহসীন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow