চলন্ত পিকআপ থামিয়ে ৩ গরুসহ গাড়িটিই ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত পিকআপ থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি গরুসহ পিকআপটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় গরু ব্যবসায়ী ও গাড়িচালককে মারধর করে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানো হয় বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) দিনগত মধ্যরাতে উপজেলার জিঞ্জিরার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, গরুবোঝাই পিকআপটির পেছনে একটি সাদা রঙের পিকআপ অনুসরণ করছিল। ঘটনাস্থলে পৌঁছালে সেটি হঠাৎ সামনে এসে তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ওই গাড়ি থেকে ৭-৮ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা পিকআপের কাচ ভেঙে চালক সাইফুল ইসলামকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নেন। তিনি আরও জানান, পরে তাকে ও চালককে চোখে কালো কাপড় বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানো হয়। এসময় তাদের মারধরও করা হয়। ফলে তারা কোথায় আছেন বা কী ঘটছে, তা বুঝতে পারেননি। ঘটনার একপর্যায়ে চালকের সহকারী সাগর কৌশলে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ছিনতাইকারীদের কাউকে পাওয়া যায়নি

চলন্ত পিকআপ থামিয়ে ৩ গরুসহ গাড়িটিই ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত পিকআপ থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি গরুসহ পিকআপটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় গরু ব্যবসায়ী ও গাড়িচালককে মারধর করে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানো হয় বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) দিনগত মধ্যরাতে উপজেলার জিঞ্জিরার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, গরুবোঝাই পিকআপটির পেছনে একটি সাদা রঙের পিকআপ অনুসরণ করছিল। ঘটনাস্থলে পৌঁছালে সেটি হঠাৎ সামনে এসে তাদের গাড়ির গতিরোধ করে। এরপর ওই গাড়ি থেকে ৭-৮ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা পিকআপের কাচ ভেঙে চালক সাইফুল ইসলামকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নেন।

তিনি আরও জানান, পরে তাকে ও চালককে চোখে কালো কাপড় বেঁধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানো হয়। এসময় তাদের মারধরও করা হয়। ফলে তারা কোথায় আছেন বা কী ঘটছে, তা বুঝতে পারেননি।

ঘটনার একপর্যায়ে চালকের সহকারী সাগর কৌশলে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ছিনতাইকারীদের কাউকে পাওয়া যায়নি।

আরেক গরু ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, সোমবার হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে তিনটি বড় আকারের গরু কিনে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে পাঠানো হয়। গরুগুলোর মধ্যে লাল, কালো ও কাজলা রঙের গরু ছিল। যার মোট মূল্য ছয় লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে গরুসহ পিকআপটি ছিনতাই হয়। পরে থানায় অভিযোগ দিতে গেলে প্রথমে বিলম্ব হলেও মঙ্গলবার দুপুরে অভিযোগ গ্রহণ করে পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌‘একটি গাড়ি আরেকটি গাড়িকে চাপ দিয়ে তিনটি গরুসহ পিকআপ নিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow