চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, মুচলেকায় ছাড়া পেল ৬ বাস
টিউশন শেষে ফেরার পথে চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে আটকে রাখা ‘ঠিকানা পরিবহন’ এর ৬টি বাস ১৬ ঘণ্টা পর ছাড়া পেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় মালিক পক্ষের কাছ থেকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে এমন মুচলেকা নেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
What's Your Reaction?
