চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরি করতো চক্রটি

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)। মিরপুর মডেল থানার বরাত দিয়ে ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে মিরপুর-১০ নম্বর গোলচত্বরকেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির অপরাধ করে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অভিনব চুরির ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার একটি চৌকস টিম গত মঙ্গলবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালনকালে চক্রটিকে ফের চলন্ত এক মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সাজা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরি করতো চক্রটি

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল বুধবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে মিরপুর-১০ নম্বর গোলচত্বরকেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির অপরাধ করে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অভিনব চুরির ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মিরপুর মডেল থানার একটি চৌকস টিম গত মঙ্গলবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালনকালে চক্রটিকে ফের চলন্ত এক মোটরসাইকেল থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সাজা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow