চসিকের অভিযানে ৬০০ অবৈধ স্থাপনা-টং দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় নগরের প্রায় ৬০০ অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করা হয়। বুধবার (১২ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। আরও পড়ুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি, ৬ জনের রিমান্ড এছাড়া নগরের ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় পৃথক উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়কের ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শতাধিক অবৈধ টং দোকান ও স্থাপনা অপসারণ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ। এ সময় বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। ময়লার ভাগাড় উচ্ছেদ এবং ড্রেনে জমাটবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়। বুধবারের অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশা

চসিকের অভিযানে ৬০০ অবৈধ স্থাপনা-টং দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় নগরের প্রায় ৬০০ অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে পরিচালিত অভিযানে চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া নগরের ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় পৃথক উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়কের ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শতাধিক অবৈধ টং দোকান ও স্থাপনা অপসারণ করা হয়েছে।

jagonews24

উচ্ছেদ অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ। এ সময় বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। ময়লার ভাগাড় উচ্ছেদ এবং ড্রেনে জমাটবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়।

jagonews24

বুধবারের অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্য ভ্রাম্যমাণ আদালত ও চসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। জনস্বার্থে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল না করার পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চসিক।

চসিকের কর্মকর্তারা জানান, নগরের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow