চা শিল্পের উন্নয়নে মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

দেশের চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।  কমিটিতে বাণিজ্যমন্ত্রীকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে। কার্যপরিধির মধ্যে রয়েছে, চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের লক্ষ্যে বাগান মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতপশিলকরণ এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেবে কমিটি। এ ছাড়া চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণার পাশাপাশি বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থা

চা শিল্পের উন্নয়নে মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

দেশের চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। 

কমিটিতে বাণিজ্যমন্ত্রীকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে।

কার্যপরিধির মধ্যে রয়েছে, চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের লক্ষ্যে বাগান মালিকদের শ্রেণিকৃত ঋণ পুনঃতপশিলকরণ এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ করা। পাশাপাশি চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেবে কমিটি।

এ ছাড়া চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণার পাশাপাশি বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজন হলে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

কমিটির সদস্যদের মধ্যে বাণিজ্য, অর্থ, কৃষি, ভূমি ও বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি চা শিল্পের প্রতিনিধিদের রাখা হয়েছে। ফলে চা শিল্পের ঋণ, অর্থায়ন, উৎপাদন ও বাগানের অব্যবহৃত জমির ব্যবহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে সুপারিশ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow