চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরের জনপ্রিয় অনলাইন চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিনিধি সদস্যদের মাঝে পরিচয়পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। বিশেষ অতিথি ছিলেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্। হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর ট্রিবিউনের সহ-সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, প্রতিনিধি আলআমিন হোসেন, জসিম রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা চাঁদপুর ট্রিবি

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরের জনপ্রিয় অনলাইন চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিনিধি সদস্যদের মাঝে পরিচয়পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। বিশেষ অতিথি ছিলেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর ট্রিবিউনের সহ-সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, প্রতিনিধি আলআমিন হোসেন, জসিম রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা চাঁদপুর ট্রিবিউনের গত দুই বছরের পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমটির আরও সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। একইসঙ্গে তারা স্থানীয় সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে চাঁদপুর ট্রিবিউনের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক ও প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এসময় প্রতিষ্ঠানের উন্নয়ন, পেশাদারিত্ব এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাজীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শামীম, পর্যবেক্ষক সদস্য মেহেদী হাসান রিমেল, জহির হোসেনসহ চাঁদপুর ট্রিবিউনের বিভিন্ন প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow