চাঁদপুরে জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। কারাদণ্ডপ্রাপ্ত জেলের হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো: জাহিদ (১৮), মোঃ ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এসময় ৪ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়। সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্টগার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ড চাঁদপুর স্টেশ
চাঁদপুর সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত জেলের হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো: জাহিদ (১৮), মোঃ ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এসময় ৪ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্টগার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
তিনি ২ জনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
শরীফুল ইসলাম/এমএন/জেআইএম
What's Your Reaction?