চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের কুমিল্লা রোডের ঘোষপাড়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এছাড়া ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর অন্য ব্যক্তি প্রদানের প্রমাণ মেলায় আল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এক ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওয়েলকাম সুপার শপে বিক্রীত বেবি ওরস্যালাইনে পোকা পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সুপার শপের ম্যানেজারের দেওয়া ক্যাশ মেমোর তথ্যের ভিত্তিতে নিম্নমানের বেবি ওরস সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের কুমিল্লা রোডের ঘোষপাড়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এছাড়া ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষর অন্য ব্যক্তি প্রদানের প্রমাণ মেলায় আল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে এক ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওয়েলকাম সুপার শপে বিক্রীত বেবি ওরস্যালাইনে পোকা পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সুপার শপের ম্যানেজারের দেওয়া ক্যাশ মেমোর তথ্যের ভিত্তিতে নিম্নমানের বেবি ওরস সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

শরীফুল ইসলাম/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow