চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের দাবি, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্য চাঁদাবাজরা এমন তাণ্ডব চালিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী জামির হোসেনের বাড়ি লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি করে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় পিস্তলে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের অপর এ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ

যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ব্যবসায়ী জামির হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের দাবি, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্য চাঁদাবাজরা এমন তাণ্ডব চালিয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবারের সদস্য ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী জামির হোসেনের বাড়ি লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি করে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি করে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় পিস্তলে ব্যবহৃত দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী জামির হোসেন কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের অপর এক সদস্য জানান, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের জন্য চাঁদাবাজ সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটিয়েছে।

অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত দুই রাউন্ড গুলির খোসা দেশীয় পিস্তলের বলে মনে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মিলন রহমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow