চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি: বিএনপির দুই নেতার পদ স্থগিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর বিএনপির দুই নেতার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।মঙ্গলবার সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।এতে আরও বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শ

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি: বিএনপির দুই নেতার পদ স্থগিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর বিএনপির দুই নেতার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত সোমবার রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow