চাঁদার দাবিতে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৪
যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে এক বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি করেছেন। মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রেলবস্তি এলাকার আফজাল হোসেনের ছেলে মানিক ওরফে কালো মানিক (৩৪), একই গ্রামের ড্রাইভারপাড়ার মহাসীন মোল্যার ছেলে মেহেদী হাসান সাজু (৩২), বৌবাজার এলাকার বাবুল শেখের ছেলে হোসেন শেখ (২৬) ও আকুঞ্জিপাড়ার মৃত হিরু মোল্যার ছেলে রাকিব মোল্যা (১৬)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) বিকেলে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে একদল ব্যক্তি আল মহিউদ্দিন বাপ্পির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর
যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে এক বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি করেছেন। মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রেলবস্তি এলাকার আফজাল হোসেনের ছেলে মানিক ওরফে কালো মানিক (৩৪), একই গ্রামের ড্রাইভারপাড়ার মহাসীন মোল্যার ছেলে মেহেদী হাসান সাজু (৩২), বৌবাজার এলাকার বাবুল শেখের ছেলে হোসেন শেখ (২৬) ও আকুঞ্জিপাড়ার মৃত হিরু মোল্যার ছেলে রাকিব মোল্যা (১৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) বিকেলে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রুহুল আমিনের নেতৃত্বে একদল ব্যক্তি আল মহিউদ্দিন বাপ্পির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে নওয়াপাড়া স্টেশনবাজার এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৮০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ সময় নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, যুবদল নেতা সাইফুল ইসলাম, মাহবুর, রাজু ও রনি হামলার প্রতিবাদ করলে তাদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলেই নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মিলন রহমান/কেএইচকে/এএসএম
What's Your Reaction?