চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ঠুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এলাকাটি সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অবস্থিত। বিজিবির এ অধিনায়ক আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। সে লক্ষ্যে সবধরনের চোরাচালান বন্ধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ঠুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
এলাকাটি সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অবস্থিত।
বিজিবির এ অধিনায়ক আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। সে লক্ষ্যে সবধরনের চোরাচালান বন্ধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।
What's Your Reaction?