চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। গ্রেফতারের বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের একটি টিম তাকে আটক করে এবং তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া অপর অভিযুক্তও হামলার কথা স্বীকার করেছেন। আমরা মূলহোতা ও প্রধান আসামিকে গ্রেফতার করেছি। এর আগে এই হামলার ঘটনায় জালাল উদ্দিন মুন্না নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। মোস্তাফিজুর রহমান/এমএন/এমএস

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

গ্রেফতারের বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের একটি টিম তাকে আটক করে এবং তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া অপর অভিযুক্তও হামলার কথা স্বীকার করেছেন। আমরা মূলহোতা ও প্রধান আসামিকে গ্রেফতার করেছি।

এর আগে এই হামলার ঘটনায় জালাল উদ্দিন মুন্না নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

মোস্তাফিজুর রহমান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow