চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে চাচা ও ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট আরব আলীর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।‌ পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানান, বাড়ির পাশেই চাচা ও ভাতিজার মধ্যে মারামারি চলছিল। পরিস্থিতি দেখতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন সে। পরে হাসপাতালে মৃত্যু হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি । মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/এএসএম

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয়ে চাচা ও ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট আরব আলীর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।‌ পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানান, বাড়ির পাশেই চাচা ও ভাতিজার মধ্যে মারামারি চলছিল। পরিস্থিতি দেখতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হন সে। পরে হাসপাতালে মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি ।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow