চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে রিটেইল শপে বিজ্ঞাপন দেবে গ্রামীণফোন

দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক গ্রামীণফোন ও দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আউট-অফ-হোম প্ল্যাটফর্ম 'চাটনিঅ্যাডস' (ChutneyAds) এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ সমাগমে ১৫০টিরও বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচারিত হবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা অসংখ্য মানুষ কেনাকাটার পাশাপাশি এখন চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনে সরাসরি গ্রামীণফোনসহ সব শীর্ষ কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন। এর ফলে গ্রামীণফোনসহ সব তথ্য এখন পৌঁছে যাবে হাজার হাজার গ্রাহকদের কাছে নিমিষেই চাটনিঅ্যাডসের মাধ্যমে। গ্রামীণফোন ছাড়াও চাটনিঅ্যাডস বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠান এসএমসির সাথে কাজ করছে, যার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ফুডি, ওয়াটার এইড, এসিআই সল্ট, লিওনা, ইজি ট্র্যাক ও স্বপ্ননিবাসসহ দেশের আরও অনেক নামী ব্র্যান্ডগুলোও চাটনি অ্যাডস-এর এই ডিজিটাল নেটওয়ার্কের সাথে য

চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে রিটেইল শপে বিজ্ঞাপন দেবে গ্রামীণফোন

দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক গ্রামীণফোন ও দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আউট-অফ-হোম প্ল্যাটফর্ম 'চাটনিঅ্যাডস' (ChutneyAds) এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ সমাগমে ১৫০টিরও বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচারিত হবে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা অসংখ্য মানুষ কেনাকাটার পাশাপাশি এখন চাটনিঅ্যাডস-এর ডিজিটাল স্ক্রিনে সরাসরি গ্রামীণফোনসহ সব শীর্ষ কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখতে পাবেন। এর ফলে গ্রামীণফোনসহ সব তথ্য এখন পৌঁছে যাবে হাজার হাজার গ্রাহকদের কাছে নিমিষেই চাটনিঅ্যাডসের মাধ্যমে।

গ্রামীণফোন ছাড়াও চাটনিঅ্যাডস বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অলাভজনক প্রতিষ্ঠান এসএমসির সাথে কাজ করছে, যার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ফুডি, ওয়াটার এইড, এসিআই সল্ট, লিওনা, ইজি ট্র্যাক ও স্বপ্ননিবাসসহ দেশের আরও অনেক নামী ব্র্যান্ডগুলোও চাটনি অ্যাডস-এর এই ডিজিটাল নেটওয়ার্কের সাথে যুক্ত।

দেশের ইনক্লুসিভ বিটুবি কমার্স প্ল্যাটফর্ম 'প্রিয়শপ'-এর একটি আধুনিক উদ্যোগ চাটনিঅ্যাডস। প্রিয়শপ দীর্ঘদিন যাবৎ দেশের ক্ষুদ্র ও মাঝারি (MSME) উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় চাটনিঅ্যাডসের মাধ্যমে এখন মুদি দোকানগুলো একেকটি ডিজিটাল মিডিয়া টাচপয়েন্টে রূপান্তর হয়েছে।

এই পার্টনারশিপ সম্পর্কে চাটনিঅ্যাডস-এর কো-ফাউন্ডার দীপ্তি মন্ডল বলেন, “বাংলাদেশের রিটেইল নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। প্রতিদিন লাখো মানুষ এই দোকানগুলোতে পণ্য কিনতে আসেন। আমরা বিশ্বাস করি, এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো আরও কার্যকরভাবে তাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে। গ্রামীণফোন ও অন্যান্য শীর্ষ ব্র্যান্ডেগুলোর সাথে আমাদের এই পথচলা সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow