চান্দিনায় যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৪ 

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুমিল্লার চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা

চান্দিনায় যুবদলের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ৪ 

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুমিল্লার চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে চান্দিনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খানের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে চান্দিনা পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি শরীফ খানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা ভবিষ্যতে কোনো ধরনের দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow