চাপের মুখে ফিফা নীতি

ফিফা নতুন করে আরও বিশ্বকাপ টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে বিতর্কিতভাবে যুক্ত করেছে নতুন উচ্চমূল্যের ক্যাটাগরি, যা ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। খবর আল জাজিরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে তারা ১০৪টি ম্যাচের জন্য ক্যাটাগরি ১, ২ এবং ৩-এর অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করবে।  এই বিক্রির সঙ্গে প্রথমবারের মতো যুক্ত থাকবে সম্প্রতি চালু করা ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামের একটি নতুন প্রিমিয়াম মূল্যমানের টিকিট ব্যবস্থা। এই নতুন ক্যাটাগরি চালুর পর থেকেই অনলাইনে ভক্তদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, তারা যে ক্যাটাগরির টিকিট কিনেছিলেন, সেখানে ভালো অবস্থানের আসনগুলো আগে থেকেই আলাদা করে রাখা হয়েছে। ফলে সাধারণ ক্যাটাগরির টিকিটধারীরা তুলনামূলক কম সুবিধাজনক অবস্থানে বসার সুযোগ পাচ্ছেন। ফিফা এর আগেও ধাপে ধাপে টিকিটের দাম বাড়ায়। ডিসেম্বরে প্রথম দফায় টিকিট বিক্রির সময় ক্যাটাগরি ৩-এর টিকিটের দাম ছিল ১৪০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালের জন্য সর্বোচ্চ ৮,৬৮০ ডলার পর্যন্ত পৌঁছায়।  তবে ১ এপ্রিল পুনরায় বিক্রি শ

চাপের মুখে ফিফা নীতি
ফিফা নতুন করে আরও বিশ্বকাপ টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে বিতর্কিতভাবে যুক্ত করেছে নতুন উচ্চমূল্যের ক্যাটাগরি, যা ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। খবর আল জাজিরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে তারা ১০৪টি ম্যাচের জন্য ক্যাটাগরি ১, ২ এবং ৩-এর অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করবে।  এই বিক্রির সঙ্গে প্রথমবারের মতো যুক্ত থাকবে সম্প্রতি চালু করা ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামের একটি নতুন প্রিমিয়াম মূল্যমানের টিকিট ব্যবস্থা। এই নতুন ক্যাটাগরি চালুর পর থেকেই অনলাইনে ভক্তদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, তারা যে ক্যাটাগরির টিকিট কিনেছিলেন, সেখানে ভালো অবস্থানের আসনগুলো আগে থেকেই আলাদা করে রাখা হয়েছে। ফলে সাধারণ ক্যাটাগরির টিকিটধারীরা তুলনামূলক কম সুবিধাজনক অবস্থানে বসার সুযোগ পাচ্ছেন। ফিফা এর আগেও ধাপে ধাপে টিকিটের দাম বাড়ায়। ডিসেম্বরে প্রথম দফায় টিকিট বিক্রির সময় ক্যাটাগরি ৩-এর টিকিটের দাম ছিল ১৪০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালের জন্য সর্বোচ্চ ৮,৬৮০ ডলার পর্যন্ত পৌঁছায়।  তবে ১ এপ্রিল পুনরায় বিক্রি শুরু হলে এই মূল্য আরও বেড়ে গিয়ে সর্বোচ্চ ১০,৯৯০ ডলারে দাঁড়ায়। নতুন করে আরও বেশি দামের ক্যাটাগরি যুক্ত হওয়া নিয়ে সমালোচনা আরও তীব্র হয়। কিন্তু ফিফা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow