চার ঘণ্টায় সিলেটের ছয় আসনে ভোট পড়েছে ২০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ এখন পর্যন্ত সিলেট জেলায় ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সব মিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা প্রশাসক। সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন। আহমেদ জামিল/এফএ/এএসএম

চার ঘণ্টায় সিলেটের ছয় আসনে ভোট পড়েছে ২০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ এখন পর্যন্ত সিলেট জেলায় ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সব মিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন।

আহমেদ জামিল/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow