চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয়

চলতি মাস ফেব্রুয়ারির প্রথম চার দিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ের চেয়ে ৮ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৫ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি মাস ফেব্রুয়ারির চার দিনে ৫০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ। তাছাড়া ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯,৯৩৯ মিলিয়ন (১৯৯৩ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার এসেছে। এর আগে জুলাই ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬,৩৮৪ মিলিয়ন (১৬৩৮ কোটি ৪০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন

চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয়

চলতি মাস ফেব্রুয়ারির প্রথম চার দিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের চেয়ে ৮ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৫ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি মাস ফেব্রুয়ারির চার দিনে ৫০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ।

তাছাড়া ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯,৯৩৯ মিলিয়ন (১৯৯৩ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার এসেছে। এর আগে জুলাই ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬,৩৮৪ মিলিয়ন (১৬৩৮ কোটি ৪০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ।

সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবারত প্রবাসী বাংলাদেশিরা। দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

ইএআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow