চার রুটে বিআরটিসি বাস বাড়াচ্ছে জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর ও আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত ড্রাইভার সংকটের কারণে আমরা পর্যাপ্ত বাস দিতে পারিনি। পরবর্তীতে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন স্যারের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং নিয়মিত যাতায়াত আরও সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।’ এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বাস সংকট দীর্ঘদিনের। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য রইস উদ্দীন স্যার ও পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের কাছে নতুন আটটি বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে নারায়ণগঞ্জ, মিরপুর ও আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক।
তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটে ভুগছেন। মূলত ড্রাইভার সংকটের কারণে আমরা পর্যাপ্ত বাস দিতে পারিনি। পরবর্তীতে আমাদের বর্তমান উপাচার্য অধ্যাপক রইস উদ্দীন স্যারের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে চারটি রুটে নতুন বাস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন বাস চালু হলে সংশ্লিষ্ট রুটগুলোতে শিক্ষার্থীদের চাপ কমবে এবং নিয়মিত যাতায়াত আরও সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো রুটে নামানো হবে।’
এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বাস সংকট দীর্ঘদিনের। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য রইস উদ্দীন স্যার ও পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের কাছে নতুন আটটি বাস সংযুক্ত করার দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে রইস স্যারের আন্তরিকতা ও আতিক স্যারের উদ্যোগে এখন চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে আরও বাস বাড়ানো হবে বলে আশা করছি। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেসব রুটেই নতুন বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কার্যক্রমও চলমান রয়েছে। সেগুলো সংস্কার শেষে পুনরায় চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস সংযুক্ত হলে ক্লাস ও পরীক্ষাকেন্দ্রিক যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
What's Your Reaction?