চারদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনা, একই পরিবারের দুজন নিহত

মাত্র চারদিনের ব্যবধানে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ-উজিরপুরের মধ্যবর্তী স্থানে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যান ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট কদমতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে চারদিনের ব্যবধানে দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন, গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি মাহমুদা বেগম। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্যাস চালিত একটি থ্রি-হুইলার বরিশাল থেকে যাত্রী নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিল। নতুনহাট অতিক্রমকালে বরিশালগামী নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে থ্রি-হুলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারী এবং এক পুরুষ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় থ্রি-হুইলারের চালক এবং নিহত পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের

চারদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনা, একই পরিবারের দুজন নিহত

মাত্র চারদিনের ব্যবধানে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ-উজিরপুরের মধ্যবর্তী স্থানে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যান ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট কদমতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে চারদিনের ব্যবধানে দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।


দুর্ঘটনায় নিহতরা হলেন, গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি মাহমুদা বেগম।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্যাস চালিত একটি থ্রি-হুইলার বরিশাল থেকে যাত্রী নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিল। নতুনহাট অতিক্রমকালে বরিশালগামী নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে থ্রি-হুলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারী এবং এক পুরুষ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় থ্রি-হুইলারের চালক এবং নিহত পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহত দুজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর পরই কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow