‘চারুলতা’ নাকি ‘ঢাকা-১২০৫’, নির্মাতার বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

নির্মাতা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘চারুলতা’ সিনেমাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে। ২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভানকে নিয়ে শুরু হয় ‘চারুলতা’ সিনেমার শুটিং। পরে সিনেমাটির স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, নানা জটিলতার কারণে ‘চারুলতা’ আর এগোয়নি। তাই তারা নতুন করে ‘ঢাকা-১২০৫’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। সেটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাইসুল ইসলাম অনিক দাবি করেন, ‘চারুলতা’ সিনেমাটিই নাম পরিবর্তন করে ‘ঢাকা-১২০৫’ হিসেবে মুক্তি পাবে। আর এ বক্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। সাদামাটা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী অর্থ বুঝে নিলেও অনিক পুরো কাজ বুঝিয়ে দেননি। এমনকি বিভিন্ন খাতে আর্থিক জটিলতাও রয়ে গেছে বলে দাবি তার। তিনি বলেন, ‌‘পরিচালক নিজেই একপর্যায়ে জানান তিনি আর কাজটি শেষ করতে পারছেন না। পরিচালক সমিতিতেও চিঠি দিয়ে দায়

‘চারুলতা’ নাকি ‘ঢাকা-১২০৫’, নির্মাতার বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

নির্মাতা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘চারুলতা’ সিনেমাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভানকে নিয়ে শুরু হয় ‘চারুলতা’ সিনেমার শুটিং। পরে সিনেমাটির স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, নানা জটিলতার কারণে ‘চারুলতা’ আর এগোয়নি। তাই তারা নতুন করে ‘ঢাকা-১২০৫’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। সেটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।

তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাইসুল ইসলাম অনিক দাবি করেন, ‘চারুলতা’ সিনেমাটিই নাম পরিবর্তন করে ‘ঢাকা-১২০৫’ হিসেবে মুক্তি পাবে। আর এ বক্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান।

সাদামাটা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী অর্থ বুঝে নিলেও অনিক পুরো কাজ বুঝিয়ে দেননি। এমনকি বিভিন্ন খাতে আর্থিক জটিলতাও রয়ে গেছে বলে দাবি তার।

তিনি বলেন, ‌‘পরিচালক নিজেই একপর্যায়ে জানান তিনি আর কাজটি শেষ করতে পারছেন না। পরিচালক সমিতিতেও চিঠি দিয়ে দায় স্বীকার করেছেন। এখন আবার তিনি বলছেন, ‘চারুলতা’ই ‘ঢাকা-১২০৫’। এটি সম্পূর্ণ ভুল। দুটি আলাদা সিনেমা।’

প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ‘ঢাকা-১২০৫’ আলাদা প্রজেক্ট হিসেবে পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে। একইসঙ্গে তারা অভিযোগ করেছে, নায়ক-নায়িকার পারিশ্রমিক দেয়া হলেও তা পুরোপুরি পরিশোধ করা হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাইসুল ইসলাম অনিক। তার দাবি, তিনি ‘চারুলতা’র শুটিং সম্পন্ন করে জমা দিয়েছেন। কেবল কিছু ডাবিংয়ের কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, ‘অর্থসংক্রান্ত কিছু জটিলতা আছে, তবে সেগুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে। দ্রুত সমাধান হয়ে যাবে।’

ইভানের পারিশ্রমিক বাকি থাকার বিষয়টি স্বীকার করলেও আশনা হাবিব ভাবনার পাওনা বাকি থাকার অভিযোগ নাকচ করেছেন তিনি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow