চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নুরুল আকতার বলেন, জীবন বিমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত। তবে বর্তমানে ইন্স্যুরেন্স সুরক্ষা নেওয়ার প্রবণতা খুবই কম। এটি বাড়াতে হবে। ২০৩০ সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বিমা শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট একত্রে কাজ করে যাচ্ছে।
কোম্পানির সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে বিমা দাবি পরিশোধ করে থাকে। ২০২৫ সালে আমাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯ দশমিক শূন্য আট শতাংশ। শতভাগ কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স বজায় রাখায় চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ‘ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্যে দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছ
দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নুরুল আকতার বলেন, জীবন বিমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত। তবে বর্তমানে ইন্স্যুরেন্স সুরক্ষা নেওয়ার প্রবণতা খুবই কম। এটি বাড়াতে হবে। ২০৩০ সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বিমা শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট একত্রে কাজ করে যাচ্ছে।
কোম্পানির সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে বিমা দাবি পরিশোধ করে থাকে। ২০২৫ সালে আমাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯ দশমিক শূন্য আট শতাংশ। শতভাগ কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স বজায় রাখায় চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ‘ভিশন ২০৩০’ অর্জনের লক্ষ্যে দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ার হোল্ডাররা। সভার পরিচালনায় ছিলেন কোম্পানি সচিব জিএম রাশেদ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালক নির্বাচনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।