চায়না দুয়ারী থেকে মেছো বাঘ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারীতে আটকা পড়া একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা একলাছ বেপারির চায়না দুয়ারীতে বাঘটি আটকা পড়ে।  একলাছ বেপারি জানান, সকালে ডাঙায় ফেলে রাখা চায়না দুয়ারীতে এই প্রাণীটি আটকা পড়ে থাকতে দেখেন তিনি। প্রথমে তারা প্রাণীটিকে বাঘের বাচ্চা বলে ধারণা করেন। পরে তিনি ও তার ভাই সার্ভিস ঘাট এলাকায় এনে বেঁধে রাখেন প্রাণীটি।  একলাছ আরও জানান, মেছো বাঘটি উদ্ধার করার সময় তিনি ও তার ভাই লুৎফর মেছো বাঘের আঁচড় খান। পরবর্তীতে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।  উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম ডিউক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রাণীটি বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। এরা সাধারণত ইঁদুর, মাছ ও ছোট ছোট পাখি শিকার করে থাকে।  তিনি জানান, মেছো বাঘটি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এই প্রাণীটিকে জেলা সামাজিক বনবিভাগে নেওয়া হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চায়না দুয়ারী থেকে মেছো বাঘ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারীতে আটকা পড়া একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা একলাছ বেপারির চায়না দুয়ারীতে বাঘটি আটকা পড়ে। 

একলাছ বেপারি জানান, সকালে ডাঙায় ফেলে রাখা চায়না দুয়ারীতে এই প্রাণীটি আটকা পড়ে থাকতে দেখেন তিনি। প্রথমে তারা প্রাণীটিকে বাঘের বাচ্চা বলে ধারণা করেন। পরে তিনি ও তার ভাই সার্ভিস ঘাট এলাকায় এনে বেঁধে রাখেন প্রাণীটি। 

একলাছ আরও জানান, মেছো বাঘটি উদ্ধার করার সময় তিনি ও তার ভাই লুৎফর মেছো বাঘের আঁচড় খান। পরবর্তীতে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। 

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম ডিউক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রাণীটি বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। এরা সাধারণত ইঁদুর, মাছ ও ছোট ছোট পাখি শিকার করে থাকে। 

তিনি জানান, মেছো বাঘটি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এই প্রাণীটিকে জেলা সামাজিক বনবিভাগে নেওয়া হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow