চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

ভোর তখনও পুরোপুরি ফোটেনি। সন্তানকে সুস্থ করে তোলার আশায় স্ত্রী ও তিন বছরের শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন নাজমুল ইসলাম। গন্তব্য ছিল ঠাকুরগাঁওয়ের একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বার। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বীরগঞ্জে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের পাঁচপীর নামক এলাকায় পেছন থেকে আসা একটি মাছবাহী পিকাপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়েন তিনজন। জানা যায়, মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) আহত হয়ে প্রাণে বাঁচলেও তার স্ত্রী ফাহিমা আক্তার (২৫) ও তিন বছরের ছেলে আব্দুল্লাহর ওপর দিয়েই চলে যায় পিকাপটি। ঘটনাস্থলেই মারা যায় মা-ছেলে। নিহত ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহ দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা।  ৯৯৯-এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে আহত ও নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. আবু বক্কর সিদ্দিক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের
ভোর তখনও পুরোপুরি ফোটেনি। সন্তানকে সুস্থ করে তোলার আশায় স্ত্রী ও তিন বছরের শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন নাজমুল ইসলাম। গন্তব্য ছিল ঠাকুরগাঁওয়ের একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বার। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বীরগঞ্জে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের পাঁচপীর নামক এলাকায় পেছন থেকে আসা একটি মাছবাহী পিকাপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়েন তিনজন। জানা যায়, মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) আহত হয়ে প্রাণে বাঁচলেও তার স্ত্রী ফাহিমা আক্তার (২৫) ও তিন বছরের ছেলে আব্দুল্লাহর ওপর দিয়েই চলে যায় পিকাপটি। ঘটনাস্থলেই মারা যায় মা-ছেলে। নিহত ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহ দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা।  ৯৯৯-এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে আহত ও নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. আবু বক্কর সিদ্দিক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ইসলাম (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মাছবাহী পিকাপটি শনাক্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow