চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা

সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদি হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।  আরও পড়ুনচিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত গ্রেফতারের আশ্বাস ফুয়েল পাস উদ্যোগে হোঁচট, সার্ভার জটিলতায় কার্যক্রম বন্ধ  পোস্টে বলা হয়, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা। তারা ঘ

চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা

সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে রাজধানীর শ্যামলীতে ডা. কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন
চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত গ্রেফতারের আশ্বাস 
ফুয়েল পাস উদ্যোগে হোঁচট, সার্ভার জটিলতায় কার্যক্রম বন্ধ 

পোস্টে বলা হয়, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর তার হাসপাতালে ছুটে গেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।

তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারে কাজ করছে বলেও জানিয়েছেন তারা।

এর আগে, ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। এরপর যুবদল পরিচয় দিয়ে চাঁদার দাবিতে হাসপাতালের স্টাফদের হুমকি দিচ্ছেন তিনি।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা-দাবি করে আসছেন স্থানীয় এই নেতা। ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow