চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ওপর হামলা করেছে নারীর স্বজনরা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম (৫৫) বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী চান মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ৯টার দিকে বাড়ির উঠানে একটি বিষধর সাপ রমিছা বেগমের পায়ে কামড় দেয়। পরে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। জরুরি বিভাগের চিকিৎসক ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তখন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছাদুজ্জামান সাপে কাটা নারীর ব্লাড টেস্ট করেন। টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে বলে জানায় তিনি। এর মধ্যে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান আসলে আহত নারীকে অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নেন। ততক্ষণে রোগীর অবস্থার অবনতি হওয়ায় ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় ক্ষোভে স্বজনরা জরুরি বিভাগ থেকে রোগীকে নিয়ে বের হয়ে যান। পরে আবারও অ্যান্টিভেনম দিতে জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর অবস্থার অব
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ওপর হামলা করেছে নারীর স্বজনরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম (৫৫) বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী চান মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ৯টার দিকে বাড়ির উঠানে একটি বিষধর সাপ রমিছা বেগমের পায়ে কামড় দেয়। পরে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। জরুরি বিভাগের চিকিৎসক ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তখন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছাদুজ্জামান সাপে কাটা নারীর ব্লাড টেস্ট করেন। টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে বলে জানায় তিনি। এর মধ্যে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান আসলে আহত নারীকে অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নেন।
ততক্ষণে রোগীর অবস্থার অবনতি হওয়ায় ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় ক্ষোভে স্বজনরা জরুরি বিভাগ থেকে রোগীকে নিয়ে বের হয়ে যান। পরে আবারও অ্যান্টিভেনম দিতে জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক নারীকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরিবারের লোকজন রমিছা বেগমকে কবিরাজের কাছে যাওয়ার সময় মারা যান তিনি।
এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিহত রমিছা বেগমের ভাই শরিফ উদ্দিন ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হামলা চালান।
রমিছা বেগমের ছেলে লিটন মিয়া বলেন, আমার মাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাই। রক্ত পরীক্ষা করে বলেন, এটি সাপের কামড় নয়, চিকা বা অন্য কিছু কামড় দিয়েছে। কোনো অ্যান্টিভেনম দেননি। পরে মায়ের অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নিয়ে গেলে জামালপুরে পাঠানো হয়। কিন্তু পথে আমার মা মারা যান। চিকিৎসকের অবহেলার কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদুজ্জামান বলেন, সাপে কাটা রোগী এলে আমরা সরকারি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করি। রক্ত পরীক্ষার পাশাপাশি বিষধর সাপের কামড়ের বিভিন্ন লক্ষণ যেমন- চোখে ঝাপসা দেখা, ঘাড় বেঁকে যাওয়া ও অন্যান্য স্নায়বিক উপসর্গ পরীক্ষা করা হয়। ওই রোগীর মধ্যে এসব লক্ষণ পাওয়া যায়নি। তাই তখন অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোগীর প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও রোগীর স্বজনরা তাকে নিয়ে চলে যান। পরে আবার হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে নিহতের স্বজনরা এসে চিকিৎসকের ওপর হামলা চালায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। কোনো পক্ষ থেকে আমরা এখনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?