চিত্রনায়ক রোশানের সঙ্গে চমকের প্রেমের গল্প
একটি প্রেমের গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, ভালোবাসা, আকুলতা। আর স্বপ্নে ভরা সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে উঠে এসেছে, যা শ্রোতার মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা। এমনই সিনেমাটিক গল্পে এবারে ঈদুল ফিতরে সান প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে দিলশাদ নাহার কণা এবং শেইখ লিমনের দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী আভরাল সাহির। সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানের সাথে মিল রেখে গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এই মিউজিক্যাল ফিল্মে দর্শক দেখেতে পাবেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অনবদ্য রসায়ন। মিউজিক্যাল ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি বলেন, 'গানটি যখন শুনলাম খুবই ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো আমার ভীষণ ভালো লেগেছে, মনে হল আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ কর
একটি প্রেমের গল্প, যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনুভূতির গভীরতা, ভালোবাসা, আকুলতা। আর স্বপ্নে ভরা সেই গল্পে হৃদয়ের আবেগ যেন প্রেমের এক অনন্ত উপাখ্যান হয়ে উঠে এসেছে, যা শ্রোতার মনে ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা। এমনই সিনেমাটিক গল্পে এবারে ঈদুল ফিতরে সান প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে দিলশাদ নাহার কণা এবং শেইখ লিমনের দ্বৈত মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী আভরাল সাহির। সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানের সাথে মিল রেখে গল্প নির্ভর মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এই মিউজিক্যাল ফিল্মে দর্শক দেখেতে পাবেন চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অনবদ্য রসায়ন।
মিউজিক্যাল ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত জিয়াউল রোশান। তিনি বলেন, 'গানটি যখন শুনলাম খুবই ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো আমার ভীষণ ভালো লেগেছে, মনে হল আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুন ভাবে চিনবে ।'
মডেল ও অভিনেত্রী চমক বলেন, 'গানের সাথে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এই টাইপের চরিত্র আগে কখনো করা হয়নি যেটা দেখলে দর্শকরা বুঝবে। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে এবং সবার মনে দাগ কেটে যাবে।'
কন্ঠশিল্পী কণার ভাষ্যমতে, 'প্রেমের গল্প গানটির অংশ হতে পেরে ভালো লাগছে এবং আভরাল সাহির গানটি দারুন বানিয়েছেন আর সহ শিল্পী শেইখ লিমন গানটি দারুন গেয়েছেন। আশা করছি গানটি সবার হৃদয়ে দোলা দিবে।'
কণ্ঠশিল্পী শেইখ লিমন বলেন, 'এমন একটি গানের আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আভরাল সাহির অসাধারণ একটি গান বানিয়েছেন যেটাতে আমি থাকতে পেরে আনন্দিত।'
নতুন এই গান নিয়ে আভরাল সাহির বলেন, 'প্রেমের গল্প গানটি চমৎকার একটি রোমান্টিক গান। শেইখ লিমন ভাই এবং কণা আপু অসাধারণ গেয়েছেন। আর গানের সাথে মিল রেখে দারুণ গল্প নির্ভর ভিডিও নির্মাণ করছেন মাহিন আওলাদ ভাই । আশা করছি গান ভিডিও সবার ভালো লাগবে।'
সান প্রোডাকশন হাউজ জানায়, সিনেমাটিক ঘরানার গল্প নির্ভর এই ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্মটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদের দিন সন্ধ্যায়।
What's Your Reaction?