চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের সংঘর্ষ, আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের জমির দখল করা কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আহত হয়েছেন তিনজন। রোববার (১২ এপ্রিল) দুপুরে জয়পুর পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিউলী মার্ডি, লুকাস মুরমু, শ্যামলী মার্ডি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়া সাঁওতালরা এক হাজার ৮৬২ একর জমি বাপ দাদার দাবি করে ভোগ দখল করছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। গত ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম। দুপুরে ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে দুই গ্রুপের কমিটির নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাঁধে। এসময় নারীসহ তিনজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এক গ্রুপের সভাপতি ডা. ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবু নেতৃত্বে স

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের সংঘর্ষ, আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের জমির দখল করা কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আহত হয়েছেন তিনজন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জয়পুর পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিউলী মার্ডি, লুকাস মুরমু, শ্যামলী মার্ডি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়া সাঁওতালরা এক হাজার ৮৬২ একর জমি বাপ দাদার দাবি করে ভোগ দখল করছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। গত ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছে ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম।

দুপুরে ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে দুই গ্রুপের কমিটির নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাঁধে। এসময় নারীসহ তিনজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এক গ্রুপের সভাপতি ডা. ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবু নেতৃত্বে সংঘবদ্ধরা পরিকল্পিত হামলা চালিয়েছে। তবে জাফরুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা বলছেন, চিনিকলের জমি সাঁওতালরা দীর্ঘদিন ধরে দখল করে অন্যদের কাছে লিজ দিয়ে আসছেন। সেই জমির লিজ ও ভোগ দখল করার কমিটি নিয়ে তাদের মধ্য সংঘর্ষ হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ার আল শামীম/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow