‘চিন্তিত’ মমতার ‘জরুরি বার্তা’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেছেন, ওদের জয়ের খবরটাই আগে দেখাবে। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’’ মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হয়। হাতজোড় করে নিজ কর্মীদের তিনি বলেন, ‘‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবে না। যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবে না।’’ ‘‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন।’’ মমতা এসব কথা বললেও দুপুর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে গেরুয়া আবির উৎসব। এসআইআরের ফলে মনে করা হচ্ছিল, মুসলিম ভোট তৃণমূলের দিকে বিরাটভাবে ঝুঁকে পড়বে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর চব্বিশ পরগনায় মুসলিম ভোট কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসএফআইয়ের মধ্যে বণ্টন হয়েছে। ভারতীয় গণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিও বার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেছেন, ওদের জয়ের খবরটাই আগে দেখাবে।
সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’’
মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হয়। হাতজোড় করে নিজ কর্মীদের তিনি বলেন, ‘‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবে না। যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবে না।’’
‘‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন।’’
মমতা এসব কথা বললেও দুপুর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে গেরুয়া আবির উৎসব। এসআইআরের ফলে মনে করা হচ্ছিল, মুসলিম ভোট তৃণমূলের দিকে বিরাটভাবে ঝুঁকে পড়বে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর চব্বিশ পরগনায় মুসলিম ভোট কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসএফআইয়ের মধ্যে বণ্টন হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বিজেপি। দলটি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের আশায় রয়েছে।
What's Your Reaction?