চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষক দুলাল আহাম্মদ
নওগাঁর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়া অনুরাগী এবং সংগঠক সাবেক শিক্ষক দুলাল আহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। রোববার (১৬ আগস্ট) রাত ১১টায় নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দুলাল আহাম্মদ। তিনি সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের (ঠুনু মাস্টার) ছেলে। সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর কীত্তিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান আতিতা গ্রামের মসজিদের খতিব হাফেজ নুরুন নবী। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায় গ্রামের ঈদগাহ মাঠে। জানাজায় সহকর্মী, বন্ধু, শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুলাল আহাম্মদ শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অত্যন্ত মিশুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি। সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন। এসআর/এএসএম
নওগাঁর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়া অনুরাগী এবং সংগঠক সাবেক শিক্ষক দুলাল আহাম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রোববার (১৬ আগস্ট) রাত ১১টায় নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দুলাল আহাম্মদ। তিনি সাবেক শিক্ষক মোশাররফ হোসেনের (ঠুনু মাস্টার) ছেলে।
সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর কীত্তিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান আতিতা গ্রামের মসজিদের খতিব হাফেজ নুরুন নবী।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায় গ্রামের ঈদগাহ মাঠে। জানাজায় সহকর্মী, বন্ধু, শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দুলাল আহাম্মদ শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অত্যন্ত মিশুক প্রকৃতির মানুষ ছিলেন তিনি। সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।
এসআর/এএসএম
What's Your Reaction?