চিলমারীতে জামায়াতের শক্ত অবস্থান : ৩০ কেন্দ্রে এগিয়ে

কুড়িগ্রাম-৪ চিলমারী-রৌমারী-রাজিবপুর আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। চিলমারী উপজেলার গুরুত্বপূর্ণ ৩০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান।  ​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে পাওয়া বেসরকারি ও অনানুষ্ঠানিক তথ্যে এই চিত্র উঠে এসেছে। ​স্থানীয় সূত্র ও পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, চিলমারী উপজেলার ​মোট ৪২টি কেন্দ্রের ৩০টি কেন্দ্রে জামায়াত প্রার্থীর পক্ষে ১৩ হাজার ৫২৮ ভোট পড়েছে। প্রতিদ্বন্দ্বী অন্য প্রধান ধানের শীষ মনোনীত প্রার্থী আজিজুর রহমান ভোট পেয়েছেন ১১৬৫১।  সবশেষ তথ্য অনুযায়ী চিলমারীর আংশিক এবং রৌমারী ও রাজিবপুর উপজেলার ফলাফল এখনো পূর্ণাঙ্গভাবে না আসায় চূড়ান্ত জয়ের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

চিলমারীতে জামায়াতের শক্ত অবস্থান : ৩০ কেন্দ্রে এগিয়ে

কুড়িগ্রাম-৪ চিলমারী-রৌমারী-রাজিবপুর আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। চিলমারী উপজেলার গুরুত্বপূর্ণ ৩০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান। 

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে পাওয়া বেসরকারি ও অনানুষ্ঠানিক তথ্যে এই চিত্র উঠে এসেছে।


​স্থানীয় সূত্র ও পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, চিলমারী উপজেলার ​মোট ৪২টি কেন্দ্রের ৩০টি কেন্দ্রে জামায়াত প্রার্থীর পক্ষে ১৩ হাজার ৫২৮ ভোট পড়েছে। প্রতিদ্বন্দ্বী অন্য প্রধান ধানের শীষ মনোনীত প্রার্থী আজিজুর রহমান ভোট পেয়েছেন ১১৬৫১। 

সবশেষ তথ্য অনুযায়ী চিলমারীর আংশিক এবং রৌমারী ও রাজিবপুর উপজেলার ফলাফল এখনো পূর্ণাঙ্গভাবে না আসায় চূড়ান্ত জয়ের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow