চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিইউ ইয়ুইনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর ও দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার নানান দিক নিয়ে আলোচনা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর চীনা দূতাবাসে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে এ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আসন্ন উচ্চপর্যায়ের সফর ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ’ বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে আশা প্রকাশ করেন এহসানুল হুদা।
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিইউ ইয়ুইনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর ও দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার নানান দিক নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর চীনা দূতাবাসে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে এ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আসন্ন উচ্চপর্যায়ের সফর ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ’
বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে আশা প্রকাশ করেন এহসানুল হুদা।
What's Your Reaction?