চীনা বিনিয়োগ বাড়াতে বিডাকে ৯ সুপারিশ বিসিসিসিআইয়ের

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে ৯ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে এক সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বিসিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিডা, বেপজা, বেজা, এনবিআর, এফডিআই ও এসবি বিষয়ক স্থায়ী উপ-কমিটির চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান। যিনি চেম্বারের সভাপতির পক্ষে সভায় অংশ নেন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগভিত্তিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পোন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদলকে বলেন, উত্থাপিত বিষয়গুলো—বিশেষত জ্বালানি সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। অবৈধ বিদ্

চীনা বিনিয়োগ বাড়াতে বিডাকে ৯ সুপারিশ বিসিসিসিআইয়ের

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতা জোরদার করা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে ৯ দফা সুপারিশ জানিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে এক সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

বিসিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বিডা, বেপজা, বেজা, এনবিআর, এফডিআই ও এসবি বিষয়ক স্থায়ী উপ-কমিটির চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান। যিনি চেম্বারের সভাপতির পক্ষে সভায় অংশ নেন।

তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগভিত্তিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পোন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতিনিধিদলকে বলেন, উত্থাপিত বিষয়গুলো—বিশেষত জ্বালানি সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ কমানো এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতিও উল্লেখযোগ্য।

সভায় বিসিসিসিআই-এর জেনারেল সেক্রেটারি জামিলুর রহমান দেশের জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, এলপিজি সরকারি ও বেসরকারি উভয় খাতেই আমদানি করা হলেও এলএনজি আমদানি বর্তমানে শুধু সরকারি সংস্থার মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে। তিনি বেসরকারি খাতকে এলএনজি আমদানির সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সহায়ক হতে পারে।

বিসিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং স্থায়ী উপ-কমিটির কো-চেয়ারম্যান জনাব চাও চংচং দলিল যাচাইকরণ প্রক্রিয়ার জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চেম্বারের অন্য চীনা সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন কার্যক্রমগত প্রতিবন্ধকতার বিষয়গুলো জানান।

৯ দফা সুপারিশের পাশাপাশি বিসিসিসিআই বিনিয়োগকারীদের নিরাপত্তা জোরদার, বহুমুখী ও উদ্ভাবনী বিনিয়োগের সুযোগ সৃষ্টি, দক্ষতা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং প্রশাসনিক ও কার্যক্রমগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে।

সভায় বিসিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ও স্থায়ী উপ-কমিটির কো-চেয়ারম্যান খন্দকার আতিকুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আবু তাহেরসহ চেম্বারের অন্য চীনা সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

ইএইচটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow