চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প 

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি।  বুধবার (১৩ মে) আক জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকে বসবেন।  ধারণা করা হচ্ছে, বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর আগে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে ‘দীর্ঘ আলোচনা’ করবেন। তবে সফরের মূল গুরুত্ব থাকবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের ওপর। বিশ্লেষকদের মতে,  ট্রাম্প ও শির এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, বৈশ্বিক কূটনীতি ও ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।

চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প 

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। 

বুধবার (১৩ মে) আক জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকে বসবেন। 

ধারণা করা হচ্ছে, বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এর আগে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে ‘দীর্ঘ আলোচনা’ করবেন। তবে সফরের মূল গুরুত্ব থাকবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের ওপর।

বিশ্লেষকদের মতে,  ট্রাম্প ও শির এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, বৈশ্বিক কূটনীতি ও ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow