চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

চুক্তি ও বীমা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে অনুষ্ঠিত ‘Insurance & Insurance Practices in Contract Management’ শীর্ষক এ কোর্স গত ৮ জুন শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত চলবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চুক্তি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিমা ঝুঁকি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা আধুনিক চুক্তি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবেন এ

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু
চুক্তি ও বীমা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে অনুষ্ঠিত ‘Insurance & Insurance Practices in Contract Management’ শীর্ষক এ কোর্স গত ৮ জুন শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত চলবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চুক্তি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিমা ঝুঁকি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা আধুনিক চুক্তি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং তা দেশের টেকসই অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ অতিথি আলতাফ হোসেন সেখ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জাকির হোসেন চৌধুরী প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে চুক্তি ব্যবস্থাপনায় বিমার আইনি ও ব্যবহারিক বিষয়গুলো তুলে ধরেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে চুক্তি ব্যবস্থাপনায় বিমার প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিমা পলিসি, দাবি উত্থাপন ও নিষ্পত্তি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সমসাময়িক বৈশ্বিক ও দেশীয় অনুশীলনসমূহ নিয়ে বিস্তারিত সেশন পরিচালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow