চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তার দাবি, তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ বেশিরভাগ শর্তেই রাজি হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যদি চুক্তি সম্পন্ন হয় এবং তা পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তাহলে তিনি নিজেও সেখানে যেতে পারেন। তিনি আরও বলেন, ২২ এপ্রিল শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কারণ এর আগেই একটি চূড়ান্ত চুক্তি হয়ে যেতে পারে বলে আশা করছেন তিনি। ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক এই সপ্তাহান্তেই হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো কার্যকর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  সূত্র : আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow