চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার (১২ এপ্রিল) রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি করা হচ্ছিল। রাতে এক ব্যক্তি ভ্যানে একটি ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়। তিনি আরও বলেণ, ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল। বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। হুসাইন মালিক/এসএএইচ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার (১২ এপ্রিল) রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি করা হচ্ছিল। রাতে এক ব্যক্তি ভ্যানে একটি ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।

তিনি আরও বলেণ, ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল। বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

হুসাইন মালিক/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow