চুয়াডাঙ্গার দুটি আসনেই এগিয়ে জামায়াতের প্রার্থী
চুয়াডাঙ্গার দুটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে রয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনে মোট ১৮০ কেন্দ্রের মধ্যে ১২১ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ১২১ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১লাখ ৪৭ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ১৬২ ভোট। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনেও এগিয়ে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। এ আসনে তিনি প্রাপ্ত ১০৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৬২ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাহমুদ হাসান খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৭ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার দুটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে রয়েছেন।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ১৮০ কেন্দ্রের মধ্যে ১২১ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ১২১ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১লাখ ৪৭ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ১৬২ ভোট।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনেও এগিয়ে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। এ আসনে তিনি প্রাপ্ত ১০৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৬২ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাহমুদ হাসান খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৭ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
What's Your Reaction?