চুয়াডাঙ্গায় কচুরিপানা থেকে মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদের কচুরিপানা থেকে শিমুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালা গ্রামের গাঙপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিমুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।  নিহত শিমুলের পরিবারসূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তার আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার কালা গ্রামের গাঙপাড়ায় ভৈরব নদে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। জীবননগর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow